স্ত্রীকে খুন করে পুঁতে বাড়িতে পিকনিক স্বামীর!
দি নিউজ লায়নঃ স্ত্রীকে নৃশংসভাবে খুন করে বাড়ির সীমানায় মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল স্বামী আর তারপর কয়েক দিন ধরে অভিযুক্ত স্বামী তার বন্ধুদের নিয়ে বাড়িতেই পিকনিকের আসর বসিয়ে ছিল কিন্তু স্ত্রী খুনের ঘটনাটি চাপা দিতে পারেনি অভিযুক্ত স্বামী দুর্গন্ধ ছড়াতে পাড়া-প্রতিবেশিতে সন্দেহ হয় এরপরই বিষয়টি নিয়ে পুলিশকে জানানো হয়। আর তারপরেই মাটি খুঁড়ে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাচল থানার মল্লিকপাড়া বাঁধ সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানাজানির পর বুধবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্বামী সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃত গৃহবধূর নাম কালো বিবি (৩২)। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিলো। গত এক সপ্তাহ ধরে ওই গৃহবধূ নিখোঁজ ছিল। মঙ্গলবার সেই গৃহবধূর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ায় । বাসিন্দারা লক্ষ্য করে গৃহবধূর বাড়ির পেছনে একটি সুরঙ্গ আকারে গর্তের মধ্যে একটি পচা গলা মৃতদেহ পুঁতা রয়েছে। খবর দেওয়া হয় চাঁচল থানার পুলিশকে। পরে বিষয়টি খতিয়ে দেখে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে।
এদিকে স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মৃত কালো বিবির স্বামী মহম্মদ আলী , মকবুল শেখ ও মেজেল শেখ। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এদিকে বুধবার ম্যাজিস্টেটের উপস্থিতিতে মাটিতে পুঁতে দেওয়া দেহটি তোলা হয়। তদন্তকারী পুলিশকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করা হয়েছে। তার পরে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় একাধিক জন মিলে শ্বাসরোধ করে খুন করেছে কালো বিবিকে। এরপর প্রমাণ লোপাট করতে বাড়ির সীমানায় মাটি খুড়ে পুঁতে দেওয়া হয়। এবং এলাকাবাসী যাতে সন্দেহ না করে তার জন্য নিজের স্ত্রী নিখোঁজ অভিযোগও করে চাঁচোল থানাতে। চাচোলের এসডিপিও শুভেন্দু মন্ডল জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আট জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনাটি মেয তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment